দুই দিনব্যাপী হূদরোগীদের জন্য ফ্রি চিকিত্সা-পরামর্শ কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার থেকে সাওয়াল হার্ট সেন্টার (বিডি) লি. এর ঢাকা ও চট্টগ্রাম শাখায় এই কার্যক্রম চলবে। হূদরোগীদের জন্যে ফ্রি হার্ট চিকিত্সা ও পরামর্শ দেওয়া হবে। কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এই কার্যক্রমের আওতায় উপস্থিত হূদরোগীরা ‘হূদরোগ প্রতিরোধ ও প্রতিকার এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’ বিষয়ে বিনা মূল্যে সাওলের বিশেষজ্ঞ চিকিত্সকদের আধুনিক বিজ্ঞানসম্মত চিকিত্সা পরামর্শ দেবেন।
‘সায়েন্স অ্যান্ড আর্ট অব লিভিং—(এসএসএওএল) সাওল পদ্ধতিতে বিনা রিং, বিনা অপারেশনে হার্টবক্লেজের চিকিত্সার পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তন, যোগব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাপনের পদ্ধতি পরিবর্তনে কীভাবে হূদরোগীরা সুস্থ হতে পারবেন তার পরামর্শ দেওয়া হবে। এমনকি যাদের সবগুলো ধমনি ব্লক হয়েছে, যারা বাইপাস করেছেন বা রিং লাগিয়েছেন কিংবা যারা এখনো হূদরোগী নন তারাও আর আক্রান্ত না হয়ে সুস্থ থাকবেন। এই কার্যক্রমের উদ্বোধন হবে আজ মঙ্গলবার সকাল ৮টায়। সাওল হার্ট সেন্টারে। উদ্বোধন করবেন হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান।