পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।
১. কোন প্রযুক্তি আমাদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে?
উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন কাজে ব্যবহূত হচ্ছে?
উ: রাষ্ট্রীয় বড় বড় বিষয়, আন্তর্জাতিক জগতে এবং সাধারণ মানুষের জীবনে।
৩. আমাদের চারপাশে যে কেউ ইচ্ছে করলে অন্য একজনের সাথে কীভাবে যোগাযোগ করতে পারে?
উ:মোবাইল বা টেলিফোনের মাধ্যমে।
৪. এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কী?
উ: টেলিভিশন।
৫. তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রথম উদাহরণ কী?
উ:ব্যক্তিগত যোগাযোগ।
৬. আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে কেন?
উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য।
৭. বিনোদনের চমত্কার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কোন প্রযুক্তি?
উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৮. সাধারণ মোবাইল দিয়ে কী কী করা যায়?
উ:ছবি তোলা, ভিডিও করা।
৯. কোন প্রযুক্তি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে?
উ:মোবাইল।
১০. কোন প্রযুক্তি ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে?
উ: কম্পিউটার।
১১. পৃথিবীতে সংকেত পাঠায় কোনটি?
উ:কৃত্রিম উপগ্রহ।
১২. জিপিএস এর কাজ কী?
উ:পৃথিবীর যেকোনো জায়গার অবস্থান বের করে ফেলতে পারে।
১৩. আজকাল জিপিএস কোথায় লাগানো হচ্ছে?
উ: নতুন নতুন গাড়িতে।
১৪. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কখন মহাকাশে প্রেরণ করা হয়?
উ: ১২মে, ২০১৮
১৫. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এর নাম কী?
উ: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
১৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কোথায় থেকে উেক্ষপণ করা হয়?
উ: যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে।
১৭. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম দেশ?
উ: ৫৭তম।
১৮. বঙ্গোপসাগরে কিসের ফলে ঘূর্ণিঝড়ে আশঙ্কা দেখা যায়?
উ:নিম্নচাপের প্রভাবে
১৯. ইমেল কী?
উ:ইলেকট্রনিক মেইল।
২০. ছবি কীভাবে প্রিন্ট করা যায়?
উ:প্রিন্টারের মাধ্যমে।