১১৯৪ জনকে নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১২টি পদে মোট এক ১১৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে সব জেলার নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম :হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন সীমা :বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা  দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের http://eedmoe.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা :অনলাইনের মাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, শেষ হবে  ২২ অক্টোবর, ২০২০ বিকেল ৫টায়।