ইংল্যান্ডকে ভারতে চান সৌরভ

আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। একটা গুঞ্জন ছিল, ভারত এই সিরিজটা আরব আমিরাতে আয়োজন করতে পারে। কিন্তু ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, তারা দেশের মাটিতেই সিরিজটা আয়োজনের চেষ্টা করবেন।

আরব আমিরাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিয়ে সৌরভ বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটায় অগ্রাধিকার থাকবে এটা ইন্ডিয়াতেই আয়োজন করা। আমরা চেষ্টা করব ভারতের মাঠেই এটা আয়োজন করতে। আরব আমিরাতে সুবিধা হলো, এখানে তিনটে ভেন্যু আছে।’

সৌরভ বলছেন, জৈব বলয় তৈরি করতে পারলে মুম্বাইতেও এই তিন স্টেডিয়ামের সুবিধা নেওয়া সম্ভব, ‘আমাদের মুম্বাইতেও এ রকম সুবিধা আছে। ওখানে সিসিআই (ব্রাবোর্ন), ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম আছে। এদিকে ইডেন গার্ডেন্স আছে। আমাদের এখন জৈব বলয় তৈরি করতে হবে। আমরা ভারতেই ক্রিকেট আয়োজন করতে চাই। আমাদের হূদয় সেখানেই। তবে আমাদের কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।’