রাস্তা ভেঙে খাল, সাঁকো দিয়ে পারাপার!

চিলমারী উপজেলা সদরের গাবেরতল বাজার থেকে বালাবাড়ীহাট যাতায়াতের একমাত্র রাস্তা গত বছরের বন্যায় বিধ্বস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে রাস্তার গাবেরতল বাজারসংলগ্ন এলাকায় বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় গত শুকনা মৌসুমেও পানি ছিল তিন থেকে চার ফুট। ঝুঁকি নিয়ে বছরখানেক চলাচলের পর নিজ উদ্যোগে এলাকাবাসী একটি বাঁশের সাঁকো তৈরি করেন। এবারের বন্যায় রাস্তাটি আরো বিধ্বস্ত হওয়ায় যোগাযোগ কঠিন হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, রাস্তাটি পাকাকরণের টেন্ডার হয়েছে। শিগিগরই কাজ শুরু করা হবে।