আক্কেলপুরে মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ বাজারে জাটকা ইলিশ, আফ্রিকান মাগুর মাছ ও অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে তিন জনকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা মাছ বিক্রির দায়ে হেলাল উদ্দিন নামে এক মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা, আফ্রিকান ১০ কেজি মাগুর মাছসহ আটক মামুনকে ৫০০ টাকা এবং ১ হাজার ৫০০ মিটার ক্যারেন্ট জালসহ মাহবুব হোসেন নামে অপর আরেক জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা ও মাগুর মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।