পীরগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানায় চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদি পুলিশ ফোর্স নিয়ে এ জরিমানা করেন। সহকারী পরিচালক মো. শেখ সাদি জানান, বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ মালামাল সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, প্যাকেজিং নীতিমালা না মানা ও পুরোনো দাড়িপাল্লা ব্যবহার করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানার অপরাধে ব্যবসায়ীদের সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে।