বরিশালে ইয়াবাসহ গ্রেফতার ১

বরিশালে ৬ হাজার পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম শেখ মো. রিয়াজ উদ্দিন। মঙ্গলবার বিকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান উপপুলিশ কমিশনার (ডিবি) মনজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা এলাকার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আক্তারুজ্জামানের ভবনে অভিযান চালানো হয়। এ সময় ঐ ভবনের দ্বিতীয় তলা থেকে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার রিয়াজ উদ্দিনকে গ্রেফতার ও ঐ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।