ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪০টির বা ৩৯ দশমিক ৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার প্যারমাউন্ট টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪ দশমিক ৪০ টাকায়। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৯ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্যারামাউন্ট টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ শতাংশ, কর্ণফুলী ইনসিওরেন্সের ৮ দশমিক ৯০ শতাংশ, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ৮ দশমিক ৫২ শতাংশ উল্লেখযোগ্য।