স্থানীয় হর্টিকালচার সেন্টারের উদ্যোগে গতকাল পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বসতবাড়িতে ফল উত্পাদন প্রযুক্তিবিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক মো. কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, এটিআই, আড়াইহাজারের উপাধ্যক্ষ মো. শফিক হাসান ও উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. নাসির উদ্দিন। এ সময় অতিথিবৃন্দ কৃষকদের মধ্যে ফলদ চারা/কলম বিতরণ, সেন্টারে স্থাপিত ‘মুজিববৃক্ষ কর্ণারে’ নতুন জাতের সূর্যডিম আম ও ভিয়েতনাম ও ভারতীয় নতুন ভিএলএ-৪ জাতের কাজুবাদামের চারা রোপণ করেন।