কেরানীগঞ্জে প্রাইভেট করার থেকে প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

ঢাকার কেরানীগঞ্জে প্রাইভেটকার থেকে এক হাজার বোতন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে দুই মাদক বিক্রেতাকেও। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোর জেলার বেনাপোল থানার ভবেরবরে গ্রামের মো. শহীদের ছেলে মো. আরমান আলী (২২) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. ইয়াছিন আলী (২৮)।

র‌্যাব ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে এক হাজার ৭ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল, নগদ এক হাজার ৪০০ টাকা ও বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। 

ইত্তেফাক/এসি