নারীর প্রতি সহিংসতার শাস্তি নিশ্চিতের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

সারা দেশে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুত্ফর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এ সব ঘটনায় ইতিমধ্যেই অধিকাংশ ঘটনার মূল অপরাধীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।