বিয়ের আসরে খাবার টেবিল উলটে দিলেন বর

বিয়ের আসরে র‌্যাগিংয়ের শিকার হয়ে খেপে গেলেন বর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভারতের কেরালা রাজ্যের হলেও ঠিক কোন এলাকার তা বোঝা যাচ্ছে না। 

 

বিয়ের দিন বরের পেছনে সঙ্গে মজা করা ঘটনা গত কয়েক বছর ধরে ছড়িয়ে পড়েছে কেরালা জুড়ে। বর ও কনের বন্ধু-বান্ধবরা এই কাজটা করে থাকেন। বাঙালি বিয়েতে যেটা বাসর রাতে কনের বোনেরা করে থাকে, সেটাই একটু অন্যভাবে চালু হয়েছে কেরালায়। তবে সব সময় এটা নিছক মজায় আবদ্ধ থাকে না। অনেক সময় এর ফলে বিবাহ বিচ্ছেদ এমনকি বর-কনের মানসিক সমস্যাও দেখা দেয়। 

 

এই ভিডিওতে দেখা যায়, বর ও কনে পক্ষের লোকজন টেবিলে খেতে বসেছে। বড় কলাপাতায় তাদের খেতে দেয়া হয়েছে। বরকে কলাপাতায় ভাত দেয়ার পর সেই ভাত কনে পক্ষের এক নারী নিজের কাছে নিয়ে নেয়। প্রথমদিকে বর তা উপভোগ করলেও হঠাত্‍ই রেগে উঠে খাবার টেবিল উলটে দেন তিনি।

ইত্তেফাক/ইউবি