অভিনেতা আফরান নিশোর বাবা ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়া (৭৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।
করোনা ভাইরাস ছাড়াও তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আব্দুল হামিদ মিয়া ভোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন।
আরও পড়ুন: ১৫ অক্টোবরের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ভারত
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিনেতা নিশোর বাবা কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এরপর তিনি করোনা রোগে আক্রান্ত হন। সম্প্রতি তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান।
বৃহস্পতিবার বিকেলে ভুঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার গ্রামের বাড়ি ভারই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/এএএম