টিয়ে পাখি

 

বকুল ডালে টিয়ে পাখি

দেখবি যদি আয়

মধুর সুরে ডেকে চলে

মনটা ছুঁয়ে যায়।

সকাল হলে খোকা-খুকুর

বেজায় ছুটোছুটি,

ফুল কুড়িয়ে মালা গেঁথে

হেসেই লুটোপুটি।

পাখির সাথে ফুলের সাথে

খেলাও জমে বেশ,

বাড়ি ফেরার পরেও থাকে

সেই আনন্দের রেশ।