জোছনা বিলাপ নেই
তুমি-আমি, আমি-তুমি
নিয়ন আলোয় স্নান করে
নীলাভ মানুষ হই।
গ্রহান্তরের কিম্ভূত অতিথি—
মাঝরাতে প্রহর কাটে
নাগরিক চাঁদ।
আমার হাহাকারে জড়িয়ে থাকে
জারুল গাছের ফাঁক গলে
নেশাতুর চন্দ্রাহত মনুষ্যজীবন।
জোছনা বিলাপ নেই
তুমি-আমি, আমি-তুমি
নিয়ন আলোয় স্নান করে
নীলাভ মানুষ হই।
গ্রহান্তরের কিম্ভূত অতিথি—
মাঝরাতে প্রহর কাটে
নাগরিক চাঁদ।
আমার হাহাকারে জড়িয়ে থাকে
জারুল গাছের ফাঁক গলে
নেশাতুর চন্দ্রাহত মনুষ্যজীবন।