যে মানুষ আঘাত সহ্য করে টিকে থাকতে
পারে না, সে আদতে কোনো মানুষ নয়,
সাম্রাজ্যকেও আঘাত সহ্য করে টিকে থাকতে
হয়! কত রক্তের দাগ, আঘাতের চিহ্ন,
অপমানের দাগ ও ব্যর্থতার গ্লানি নিয়ে
মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় নিজের ভূখণ্ডে!
খণ্ড খণ্ড হয়ে থাকলে, ঝোপঝাড়ের যে ইঁদুর
ঝরনার জল খেতে আসে, সেও তোমাকে
ঠোকরাবে! নেকড়ের কথা তো বাদই দিলাম!