নিম্নবিত্ত

 

সস্তা হোটেলে, সিলভার কার্পের

সামান্য ঝোলে

ভাত মাখতে মাখতে,

সমাজের দিকে তাকিয়ে,

গিলতে গিলতে,

আপনার যতবার কান্না পায়

ততবার আপনি জানেন—

এ পৃথিবী আপনার নয়!