দোলনা বিলের কাব্য :৩

 

পরিবর্তনই জগত্ সংসারের ধর্ম

স্নায়ুর গভীরে গীতার শ্লোক।

 

এক সকালে ঘুম ভেঙে দেখি

মত্স্যচাষের কুমার-কুমারী হয়ে গেছি

অনুগত কৃষক মজুর দোলনা বিল সহচর।

শ্বাস, নিঃশ্বাস, প্রতি প্রশ্বাসে

হর্ষ-বেদনা নিলাম হয়ে গেছে

                        নিহারীর মোকামে...

দূর নিয়ন্ত্রিত প্রেম, রিমোটের কারুকাজে

মানুষের লাভজনক বংশ বাড়ছে

                        প্রজনন খামারে

 

ঘুম ভেঙে দেখি

এ জগত্ মাছের ভঙ্গিমায় ব্যাকুল

মীন সকল ব্যবসাসফল মানুষ হয়ে গেছে।