কলমই আমার প্রকৃত বন্ধু
চোখ দিয়ে পানি ঝরছে
কলমের ঠোঁট দিয়ে বেরিয়ে পড়ছে বেদনাসিক্ত শব্দ!
বেদনার কুয়াশা আর অন্ধকার জড়িয়ে ধরেছে হূদয়ের আয়না।
নতুন দাগের মধ্য দিয়ে মলমের প্রলেপ লাগাচ্ছি
হূদয়ের ক্ষতগুলোতে।
আর ফোঁড়া বিদারণের যন্ত্রের মাধ্যমে
টেনে তুলছি হূদয়ে গেঁথে থাকা বর্শার ফলক।
ঠোঁটে শুধু আহ্ শব্দের গোঙানি!
সকালের প্রদীপ আর অট্টালিকার অলিন্দে
বিকেলে পড়া সূর্যের আলোর মতন
কয়েকটি কলজের টুকরো যা দু’চোখ বেয়ে
ঝরে পড়ছিল আবেগের অশ্রু।
কলজের আঁচড়ে বের হওয়া রক্তের দাগ লেগে আছে
আমার আস্তিনে।
তবুও স্বস্তি!
তুমি আমার সাথে আছো বলে
রক্তাক্ত ক্ষতগুলো বন্দি করছি অক্ষরের মাঝে।