তারকা বচন

ছবিটি ওটিটিতে চলবে, আবার প্রেক্ষাগৃহেও চলবে। ওটিটির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে নেটফ্লিক্স দেখা গেলেও সেখানে আমাদের উল্লেখযোগ্য কোনো ছবি কিংবা নাটক নেই। সিনেমার ব্যবসা এখন শুধু সিনেমা হল কেন্দ্রিক নয়, ওটিটি কেন্দ্রিক দর্শক তৈরি হয়েছে, এটা বুঝতে হবে। বহির্বিশ্বের দর্শক আকৃষ্ট করার জন্য আমাদের নিজস্ব প্লাটফর্ম দরকার। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রচুর বাংলাদেশি দর্শক আছে। তাদের টার্গেট করে আমাদের ভালোমানের দেশি ওটিটি প্লাটফর্ম হওয়া দরকার।

 

ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তি প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান