ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখা। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা সিপিবির সাবেক সভাপতি হাজী আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পার্টির নেতা মনোজ সাহা, আখচাষি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী প্রমুখ।