কালুখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

কালুখালী উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মার নদীর পাড়ে রুপসা মেধা চয়ন একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ নুরুল আলম, মত্স্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, সহকারী মত্স্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু, মত্স্যজীবী প্রতিনিধি মো. লুত্ফর রহমান খান প্রমুখ।