সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ ছয়টি জাল ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহর নেতৃত্বে বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে জাল ও নৌকা জব্দ করা হয়।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ বলেন, সুন্দরবন খুলনা রেঞ্জ এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, নৌকাসহ জেলে বাওয়ালী আটক করে জেলহাজতে পাঠিয়েছে।