উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আব্দুস সামাদ নামের এক কৃষক নিহত হয়েছেন। সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের খালে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে যান কৃষক আব্দুস সামাদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশেই মাছের খালই নিয়ে বসে থাকা তার নাতি মুসফিক আকস্মিকভাবে বেঁচে যায়।