সৈয়দপুরে নাজমুল হক (২২) নামের এক খামারি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখী পাড়ায় এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের বাবর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, খামারের হাঁসগুলো শেয়ালের আক্রমণ থেকে রক্ষার জন্য খামারের চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রাখা হয়। ঐ তারেই অসাবধানবশত জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।