গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে গেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সিটি ব্যাংকের সিনিয়র কাস্টমার ম্যানেজার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার বাঁকাইলের মাহাবুব মিয়ার ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিটি ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম বলেন, শফিকুল ইসলামকে আলফাডাঙ্গা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। তার শরীরের ৩৫% আগুনে পুড়ে গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের তারের লিকেজ থেকে গ্যাস বের হয় এবং গ্যাসের চুলায় আগুন দিলে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।