মেলান্দহে বৃদ্ধ সামু শেখের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সামু শেখ চর বানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর গ্রামের সুরুজ আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তাত্ক্ষণিকভাবে মারা যাওয়ার কারণ জানা যায়নি।