এই সময়ের ছড়া

কেমিক্যাল কারবার

 

কত কিছু লেখা হলো

বলা হলো বারবার

বাধাহীন চলছেই

কেমিক্যাল কারবার।
 

পুরোনো ঢাকার সেই

আগুনের হলকায়

নিদারুণ বুকফাটা

স্মৃতিগুলো ঝলকায়।
 

পুড়ে গেল যারা, ছিল

অসহায় ওরা কত

বেঁচে আছে আজ যারা

শুকোয়নি পোড়া ক্ষত।
 

কত বুলি নিবেদন

হইচই ধুপধাপ

তারপর যেই সেই

সবকিছু চুপচাপ।