কার্বন ডাই-অক্সাইডের কবলে পৃথিবী

যানবাহনের জন্য প্রয়োজন তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদি—যা পুড়িয়ে যানবাহন চলাচল করে। এগুলো  পোড়ানোর ফলে উত্পাদন হয় কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এ গ্যাস প্রাণীকুল ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কার্বন ডাই-অক্সাইড গ্যাস পৃথিবীকে ধীরে ধীরে উষ্ণ করে তুলছে। বায়ুমণ্ডলে ওজনস্তর সূর্যের মাত্রাতিরিক্ত বেগুনি রশ্মি প্রবেশে বাধা দেয়। এ রশ্মি প্রাণীজগতের জন্য ক্ষতিকর। বিশ্বব্যাপী ইঞ্জিনচালিত যানবাহনের জন্য অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড তৈরি হচ্ছে, যা ওজনস্তরকে ছিদ্র করে ফেলছে। এর কারণে সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে এসে পড়ছে। এ অবস্থায় পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। এরকম পরিস্থিতি রোধ করতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিতে হবে।  

ছাদিকুর রহমান আতিয়ার

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ