এক দিনে ২১ মৃত্যুর ১৬ জনই পুরুষ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচ জন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিন জনের মৃত্যু হয়। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৭৯ (৭৭ দশমিক ৩৮ শতাংশ) ও নারী ১ হাজার ১৯৩ জন (২২ দশমিক ৬২ শতাংশ)। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এ সর্বশেষ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৮ জন। এনিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন হলো। স্বাস্থ্য অধিদপ্তরের     হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮ পরীক্ষাগারে ১১ হাজার ৪১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব ছয় জন এবং ষাটোর্ধ্ব ১৪ জন। বিভাগ অনুযায়ী মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১, চট্টগ্রামে তিন, রাজশাহীতে পাঁচ এবং রংপুর বিভাগে দুই জন রয়েছেন।