প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী ফারজানা হোসাইনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে মামলা দুটি করেন।

মুন্সী সাজ্জাদ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনায় দুদকের দায়ের করা মামলারও আসামি।