ব্রেক্সিটি ইস্যুতে আন্তর্জাতিক আইন লংঘনের দায়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার ইইউ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলরা ভন ডিয়ের লেন বলেন, বুধবার পর্যন্ত যুক্তরাজ্যকে আইন লংঘন থেকে পিছিয়ে আসতে সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেটি অতিক্রান্ত হলেও উল্টো হাউজ অব কমন্সে ৩৪০-২৫৬ ভোটে বিতর্কিত বিলটি পাশ হয়েছে। যদিও উচ্চকক্ষে এটা পাশ করাতে বেগ পেতে হবে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারকে। কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লংঘন ঘটানো হবে এবং ব্রিটেনের প্রতি আস্থা নষ্ট হবে বিশ্বের। ইইউ কমিশন ব্রিটিশ সরকারকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশের ফলে শীর্ষ ইইউ আদালত ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস এ মামলার মুখে পড়বে যুক্তরাজ্য। নোটিশের জবাব দেওয়ার জন্য যুক্তরাজ্য সময় পাবে ৩০ দিন। বরিসের সরকার ইইউ নোটিশের জবাব দেবে বলে জানিয়েছে। -রয়টার্স ও আলজাজিরা