'লাখ লাখ কন্যা শিশুকে হত্যা করেছে চীন'

জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার  জন্য চীন লাখ লাখ কন্যা শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন শিক্ষামন্ত্রী বেস্টি ডিভোস। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে এমন অভিযোগ করেন তিনি। 

ডিভোস বলেন, ১৯৯৫ সাল থেকে চীনের কমিউনিস্ট পার্টি নিষ্ঠুরভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। তারা এর জন্য লাখ লাখ কন্যা শিশুকে হত্যা করেছে। দুর্ভাগ্যবশত জাতিসংঘের সংস্থাগুলোরও এতে সমর্থন ছিল। 

এদিকে মার্কিন শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর চীন এবং জাতিসংঘের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

ইত্তেফাক/এআর