দোহাজারীতে লাইনচ্যুত তেলবাহী দুটি বগি উদ্ধার

চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত তেলবহনকারি দুটি খালি বগি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দোহাজারী থেকে চট্টগ্রাম ফেরার পথে খালি তেলবাহী ওয়াগন ১নং লাইনে ঢুকতে গিয়ে ছিটকে পড়ে লাইনচ্যুত হয়। খবর পেয়ে চট্টগ্রাম থেকে আসা উদ্ধার কর্মীরা লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করেন। ফলে স্বাভাবিক হয়ে উঠে চট্টগ্রাম-দোহাজারী রেল চলাচল।

দোহাজারী স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান,লাইনচ্যুত হওয়ার সংবাদ ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করার পরপর উদ্ধার তৎপরতা চালানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে বগি দুইটি উদ্ধার করার পর দোহাজারী-চট্টগ্রাম রেল লাইনে চলাচল স্বাভাবিক হয়। তবে বগি লাইনচ্যুত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইত্তেফাক/এমআরএম