মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের টেলিভিশন বিতর্ক নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
দিমিত্রি পেসকভ জানান, ভবিষ্যতে এ নিয়ে সব ধরনের বিতর্ক এড়াতে তারা কোনো ধরনের মন্তব্য করতে চান না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও রাশিয়া কোনো মন্তব্য করবে না।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বললে পরে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ উঠতে পারে জন্য এসব থেকে এড়িয়ে চলতে চায় রুশ সরকার।
আরও পড়ুন: আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধ: আরো ৫৪ সেনা নিহত
তবে বিশ্বের অন্যান্য সব দেশগুলোর মতো রাশিয়াও এই নির্বাচন পর্যবেক্ষণ করছে জানিয়ে পেসকভ জানান, যাই ঘটুক মার্কিন নির্বাচন নিয়ে একেবারে উদাসীন নয় রাশিয়া।
ইত্তেফাক/আরআই