অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান

আবু আল ফাহাদ বায়েজিদ, পাবনা শহিদ বুলবুল কলেজ, পাবনা

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

১. সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন কে?

উত্তর:ডিমোক্রিটাস।

২. এটোমোস শব্দের অর্থ কী?         

উত্তর:অবিভাজ্য।

৩. পদার্থের কণা সম্পর্কে অ্যারিস্টটলের মত কী?

উত্তর:অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে।

৪. ডাল্টন কত সালে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন?

উত্তর:১৮০৩ সালে।

৫. কোন বিজ্ঞানীর মডেল সৌরজগতের মতো ছিল? উত্তর:রাদারফোর্ড।

৬. রাদারফোর্ড ‘নিউক্লিয়াস’ সম্পর্কে কী বলেন?

উত্তর:পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ।

৭. কক্ষপথের ধারণা দেন কোন বিজ্ঞানী?

উত্তর:বোর।

৮. নিউক্লিয়াসে কী কী বিদ্যমান? উত্তর:প্রোটন ও নিউট্রন।

৯. একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে কী কী পার্থক্য হয়ে থাকে?

উত্তর:আকার, ভর ও ধর্মে।

১০. পারমাণবিক সংখ্যা কী? উত্তর:আকার, ভর ও ধর্ম।

১১. পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে? উত্তর:নিউক্লিয়াসে।

১২. ভরসংখ্যা কী?

উত্তর:মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টি।

১৩. সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি নিউট্রন আছে?

উত্তর:১২টি।

১৪. প্রোটিয়াম এর ভর সংখ্যা কত?

উত্তর:১।

১৫. টিট্রিয়ামে কয়টি নিউট্রন বিদ্যমান?

উত্তর:২টি।

১৬. আইসোটোপ কাকে বলে?

উত্তর:কোনো মৌলের ভিন্নভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্ ্তুভরসংখ্যা ভিন্ ্নতাদেরকে ঐ মৌলের আইসোটোপ বলে।

১৭. তেজস্ক্রিয় আইসোটোপ কী?

উত্তর:যে অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে

১৮. ফসিলের বয়স কীভাবে নির্ধারণ করা যায়?

উত্তর:আইসোটোপের ক্ষয় থেকে।

১৯. দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর:৮টি।

২০. তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর :১৮টি।