এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

পতিতপাবন মণ্ডল, বিভাগীয় প্রধান, বাংলা

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্ন ও তার উত্তর।

০১. ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য বর্ণ কোনটি?

ক. ঠ      খ. ঢ       গ. ফ      ঘ. ভ

০২. প্রযোজক ধাতু দ্বারা গঠিত হয়েছে কোনটি?

ক. এখন ও সাবধান হও                             খ. কাজটি ভাল দেখায় না

গ. বসিয়ে রেখোনা                                    ঘ. মেয়েটি গান গাচ্ছে

০৩. কোনটি গুণবাচক বিশেষণ?

ক. নীল আকাশ                                        খ. ঠাণ্ডা হওয়া

গ. পাথরে মূর্তি                       ঘ.তাজামাছ 

০৪. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলে-

ক. যৌগিকশব্দ                       খ. রূঢ়িশব্দ

গ. যোগরূঢ়শব্দ                                         ঘ. মৌলিকশব্দ

০৫. তা, পাটিকী অর্থে যুক্ত হয়?

ক. নির্দিষ্টতাজ্ঞাপনে                                   খ. অনির্দিষ্টতাজ্ঞাপনে

গ. নিরর্থকভাবে                                        ঘ. সুনির্দিষ্টতাজ্ঞাপনে

০৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচন বোধকশব্দ কোনটি?

ক. বর্গ    খ. সমূহ        গ. মালা     ঘ. রা

০৭. সামান্যতম বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?

ক. নামিল নভে বাদল ছলছল বেদনায়

খ. নরম নরম হাত

গ.কালোকালো চেহারা                              

ঘ.গরমগরম জিলাপি

০৮. কোন বাক্যটিতে নির্দেশক ভাবপ্রকাশ পেয়েছে?

ক. আপনি কি আসবেন                              

খ. মিথ্যা বলবে না

গ. শিক্ষককে মান্য করবে

ঘ. মানুষের মত কাজ করবে

০৯. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?

ক.কাল অনুসারে                                       খ. ভাব অনুসারে

গ.অর্থ অনুসারে                                        ঘ.বাচ্য অনুসারে

১০. কয়টি যতি চিহ্নে এক বলতে যে সময় লাগে ততটুকু সময় থামতে হয়?

ক.৪ টি  খ. ৩ টি  গ.২ টি  ঘ.১ টি

১১. পদ্ম>পদ্দ কোন সমীভবন?

ক.মধ্যগতসমীভবন                                    খ. পরাগতসমীভবন

গ.প্রগতসমীভবন                                       ঘ.অন্যোন্যসমীভবন

১২. জাত অর্থে প্রত্যয় ব্যবহূত হয়নি কোনটিতে?

ক.ঢাকাই   খ. রেশমি   গ.দখনে   ঘ.মোগলাই

১৩. কতগুলো অব্যয় বাক্যে ব্যবহূত হলে নাম-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ এবং বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে এদের কী বলে? 

ক.অনুকারঅব্যয়              খ. অনন্বয়ীঅব্যয়

গ.অনুসর্গঅব্যয়               ঘ.অব্যয়বিশেষণ

১৪. যে নারীর স্বামী ও পুত্র নেই—তাকে এককথায় কী বলে?

ক. অনূঢ়া   খ. নবোঢ়া   গ. অবীরা                ঘ. অবিহবা

১৫. সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে

সেঁউতী হইল সোনা দেখিতে দেখিতে।- এখানে কী বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?          

ক. উদ্দেশ্য বোঝাতে                                  খ. নিরন্তরতা বোঝাতে

গ. সমকাল বোঝাতে                                  ঘ.সামর্থ্য বোঝাতে

১৬. মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মকরূপের পুরাঘটিত অতীত কালের চলিত রীতির ক্রিয়া-বিভক্তি কী?

ক. লেন                                                  খ. এছিলে

গ. এছিলেন                                 ঘ.ছিলেন

১৭. খেজুর রসে গুড় হয়- এখানে কী অর্থে অপাদান কারক হয়েছে?

ক. রক্ষিত অর্থে                   খ. গৃহীত অর্থে

গ. জাত অর্থে                                           ঘ. উত্পাদন অর্থে

১৮. বিধেয় বিশেষণ বাক্যের কোথায় বসে?

ক. বিশেষণের পরে                                   খ. বিশেষ্যের পূর্বে

গ. সর্বনামে আগে                ঘ.বিশেষ্যের পরে

 

১. খ. ঢ ২. গ. বসিয়ে রেখোনা

৩. খ. ঠাণ্ডা হওয়া ৪. খ. রূঢ়ি শব্দ

৫. ক. নির্দিষ্টতাজ্ঞাপনে ৬. খ. সমূহ

৭. গ.কালোকালো চেহারা ৮. ক. আপনি কি আসবেন ৯. খ. ভাবঅনুসারে ১০. গ. ২ টি ১১. গ. প্রগতসমীভবন ১২. ঘ. মোগলাই ১৩. ঘ. অব্যয়বিশেষণ ১৪. গ. অবীরা

১৫. গ. সমকাল বোঝাতে ১৬. গ. এ ছিলেন

১৭. গ. জাত অর্থে ১৮. ঘ. বিশেষ্যের পরে