দক্ষিণ কোরিয়ায় ৫৭ বছরে সর্বনিম্নে রপ্তানি

নোভেল করোনা ভাইরাসের কারণে যে মন্দা তাতে দক্ষিণ কোরিয়া ১৭ বছর পর টানা দুই প্রান্তিকে পতনের কারণে রপ্তানি ৫৭ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উত্পাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় কমেছে দুই দশমিক ৯ শতাংশ। দেশটির অর্থনীতির ৪০ শতাংশ রপ্তানির ওপর নির্ভরশীল। করোনার কারণে রপ্তানি অনেক কমেছে। এতে ১৯৬৩ সালের পর সবচেয়ে কমেছে রপ্তানি। দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্যের অন্যতম গন্তব্যস্থল হলো অস্ট্রেলিয়া। করোনার সংক্রমণ এখনো সেখানে বেড়েই চলেছে। এরই মধ্যে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সর্বোচ্চ বাজেট ঘাটতির কথা জানিয়েছে।