আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে বাবা-ছেলেসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রফিকুল ইসলাম, এএসএই নেছার উদ্দিন ও এএসআই মাকসুদুর রহমান অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রাম থেকে হিফজুল বাহাদুর ও তার ছেলে মেসেল বাহাদুরকে গ্রেফতার করে। একই রাতে আস্কর গ্রাম থেকে লিটন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানান তিনি।