আর্সেনালের আরেকটি ‘লিভারপুল-বধ’

স্পোর্টস ডেস্ক

কাপ লড়াইয়ে শেষ কিছুদিনে লিভারপুলকে পেলেই যেন দুর্বার হয়ে ওঠে আর্সেনাল। সে ধারাটা কোচ মিকেল আর্তেতার শিষ্যরা ধরে রাখল বৃহস্পতিবার রাতেও। কারাবাও কাপের লড়াইয়ে অল রেডদেরকে ৫-৪ গোলে হারিয়েছে দলটি।

অ্যানফিল্ডে মূল সময়ে গোলশূন্য থাকার পর খেলা গড়ায় পেনাল্টিতে। প্রথমে আর্সেনালের মোহামেদ এলেনি সুযোগ নষ্ট করেন। এরপর অবশ্য লিভারপুলের দিভোক অরিগি আর হ্যারি উইলসনের পেনাল্টি গানার গোলরক্ষক বার্ন্ড লেনো ঠেকিয়ে আর্সেনালকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে।

শেষ আট সপ্তাহে লিভারপুলের বিপক্ষে এটি আর্সেনালের তৃতীয় জয়। এর আগের দুটি এসেছিল যথাক্রমে এফএ কাপ ও কমিউনিটি শিল্ডে। কোচ আর্তেতা একে দেখছেন সামনে অগ্রসর হওয়ার চিহ্ন হিসেবে। ম্যাচের প্রতিক্রিয়ায় তিনি বললেন, ‘আমাদের এখনো অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা ঠিক পথেই আছি। শেষ আট সপ্তাহে এটি ইউরোপের সেরা দলের বিপক্ষে আমাদের তৃতীয় জয়। আমি একে দেখছি দলের উন্নতি হিসেবেই।’

কোয়ার্টার ফাইনালে আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে।