ধামরাইয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজের মানবিক সহায়তা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বিশেষ সেবা কর্মসূচি ‘অক্টোবর সার্ভিস’ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ রাজাপুরসহ কয়েকটি গ্রামের অসহায় মানুষকে খাদ্যসামগ্রী, মাস্ক, ঢেউটিন, প্রান্তিক চাষিদের বীজ, দুস্থ নারীদের ছাগল, অসহায় প্রবীণদের অর্থ বিতরণ করেছে। খান অ্যাসোসিয়েটস ও ইফাজ-তাহিয়া এগ্রোফার্মের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানদ্বয়ের স্বত্বাধিকারী লায়ন্স ক্লাব ৩১৫বি২এর রিজিওনাল চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট এ আর খান রানার ব্যবস্থাপনায় গতকাল রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ-এর প্রেসিডেন্ট লায়ন মো. সামছুল আলম। প্রধান অতিথি ছিলেন ক্লাবের জেলা গভর্নর ৩১৫বি২ এস এম হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ভাইস ডিসট্রিক্ট গভর্নর এ টি এম নজরুল ইসলাম, সেকেন্ড ভাইস ডিসট্রিক্ট গভর্নর এ বি এম আনোয়ারুল বাসেত প্রমুখ।