গরিবের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ টুলু মিয়া (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার পিতার নাম মো. বান্দু মিয়া। গ্রামের বাড়ি মহেড়া গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারী চক্রের মূলহোতা ডিলার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন (৪৬) ও যুবলীগ নেতা ফজল (৩৮) পলাতক বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ নম্বর মহেড়া ইউনিয়নের মহেড়া বাজারে এ ঘটনা ঘটেছে। আটক টুলু মিয়া বলেছেন, যারা ভিজিএফ ও ভিজিডির চাল পেয়েছেন তিনি তাদের কাছ থেকে চাল কিনেছেন।