পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেনাবাহিনীর সমালোচনার মাধ্যমে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের খেলা খেলছেন। বৃহস্পতিবার প্রচারিত একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী ইমরান খান এই অভিযোগ করেন। খবর আলজাজিরার
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে ভারতীয় খেলা খেলছেন। তিনি দেশের শাসনব্যবস্থাকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। অবশ্যই তার পেছনে ভারতের সমর্থন রয়েছে। তাদের ছাড়া তিনি কাপুরুষ এবং কিছুই করতে পারবেন না। গত মাসে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (এন) সরকারবিরোধী জোটে যোগ দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নওয়াজ শরিফ সরকারকে আক্রমণ করে নানা বক্তব্য দিচ্ছেন।