শহিদ ময়েজউদ্দিন ও আহসান উল্লাহ মাস্টারের আদর্শ ও নীতি নিয়ে যতবেশি আলোচনা হবে এদেশের তরুণ প্রজন্ম তত বেশি উজ্জীবিত হবে। গতকাল শুক্রবার সকালে গাজীপুরে হায়দরাবাদ গ্রামে জনকল্যাণ সমিতির উদ্যোগে ‘সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শহিদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে সমিতির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শহিদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক জনকল্যাণ সমিতির উপদেষ্টা নূরুল ইসলাম পাঠান, সাংবাদিক এম এ সালাম শান্ত, আহমদ আলী, মনিরুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল হাসান, কামাল হোসেন, সিরাজুল ইসলাম সবুজ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি