জম্মু ও কাশ্মীর সরকারের ফিন্যান্সিয়াল কমিশনার ডা অরুণ কুমার মেহতা এবং জেঅ্যান্ডকে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) আর কে ছিব্বরের সঙ্গে যৌথভাবে ব্যাংকটির ‘যুব ও মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেস্ক’ উদ্বোধন করেছেন।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের বিশেষ ডেস্ক তৈরি করা হলো। তিনি বলেছিলেন, যুব ও মহিলা উদ্যোক্তাদের জন্য ১ অক্টোবর থেকে জম্মু এবং কাশ্মীর ব্যাংকের বিশেষ ডেস্ক চালু করবে। সেই কথা অনুযায়ী ব্যাংকটির বিশেষ এই ডেস্ক চালু হলো।
উদ্বোধনকালে অরুণ কুমার মেহতা বলেন, জম্মু এবং কাশ্মীরের অর্থনীতির পুনর্জাগরণ এবং বিকাশ সরকারের পক্ষে অন্যতম বড় চ্যালেঞ্জ, যার জন্য আমি জেঅ্যান্ডকে ব্যাংককে ভূমিকার চেয়ে বেশি গুরুত্ব দিতে পারি না। এজন্য আমাদের সবাইকে এক হয়ে প্রচেষ্টাকে দ্বিগুণ করে এর উন্নতি ও বিকাশ ঘটাটে হবে।
এদিন আর কে ছিব্বর অরুণ কুমার মেহতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, জেএন্ডকে ব্যাংক জম্মু কাশ্মীরের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় বিকাশের লক্ষ্যমাত্রা পূরণে কোন প্রকার ছাড় দেবে না।
ইত্তেফাক/এসআর