ভারতে নারী নির্যাতন, মোদিকে দুষলেন নুসরাত

ভারতের ধর্ষণকাণ্ডের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন তৃণমৃল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে দায়ী করে নসুরাতের দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা চলছে দেশজুড়ে।

ভারতের হাথরাসে ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করে লেখেন, উত্তরপ্রদেশে এসব হচ্ছে কী? চারদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ।

 

Finally, someone is accepting the gruesome reality. Why don't you hold @narendramodi ji accountable for the rising crimes & atrocities against Dalits & women? Or are you forbidden to ask questions to your master now? Shameful! https://t.co/jSaqqvR2CN

— Nusrat Jahan Ruhi (@nusratchirps) October 1, 2020

 

সম্বিত পাত্রের এই টুইটের পরেই নুসরাত টুইট করে বলেন, অবশেষে কেউ একজন এই ভয়াবহ বাস্তবতা স্বীকার করেছে। দলিত এবং নারীদের বিরুদ্ধে এই ক্রমবর্ধমান অপরাধ ও নৃশংসতার জন্য নরেন্দ্র মোদি দায়ী।

ইত্তেফাক/বিএএফ