রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন  (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, দেলোয়ার সকালে এলিফ্যান্ট রোডের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। বাটা সিগন্যাল ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আরো পড়ুন : একাদশ শ্রেণির অনলাইনে ক্লাস শুরু রবিবার

দেলোয়ার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নজরুল কোতয়ালের ছেলে। তিনি এলিফ্যান্ট রোডের এসকে গলির একটি বাসায় ভাড়া থাকতেন এবং স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এলিফ্যান্ট রোড শাখায় কাজ করতেন।

 

ইত্তেফাক/ইউবি