রবিবার থেকে চালু হচ্ছে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

প্রায় একযুগ পর সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে রবিবার থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, রবিবার সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন। সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে একটি বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। ড্রিমলাইনার-৯ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ২৬০। শেষ খবর পর্যন্ত এ ফ্লাইটের ২১০টি সিট বুকড হয়ে গেছে।  সিলেট-লন্ডন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে সিলেট অঞ্চলের অধিবাসীদের। 

এদিকে সিলেট-লন্ডন ফ্লাইট চালুর উদ্যোগে সিলেটে ও লন্ডনে আনন্দের বন্যা বইছে। গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফি সুহেল আহমদ বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে প্রবাসীদের অন্যতম একটি দাবি পূরণ হয়েছে বলে জানান এ প্রবাসী কমিউনিটি নেতা।

এদিকে সিলেটে ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরকে উন্নত বিশ্বের মত সুবিধা সম্বলিত বিমানবন্দরে রূপান্তরেরে প্রক্রিয়া শুরু করায় সরকারকে অভিন্দন জানান তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সিলেট-লন্ডন  ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে রবিবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে বিমানের জেলা ব্যবস্থাপক  জানান।

ইত্তেফাক/এসি