জয়পুরহাট প্রতিনিধি
একটু বৃষ্টি হলেই কয়েকটি মহল্লাসহ জেলা শহরের রাস্তা-ঘাটে জমে যায় হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। বিশ্বাসপাড়া মহল্লার পটল বিশ্বাস, আবদুল হানিফ বিশ্বাস, শফি বিশ্বাস বলেন, একটু বৃষ্টি হলেই পূর্ববাজারের ঢোকার রাস্তায় হাঁটু পানি জমে যায়। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, শহরের মেইন রোড ফোর লেনে উন্নীত করার কাজ চলছে। অন্যান্য এলাকায় ড্রেনের কাজ চলমান থাকলেও মেইন রাস্তার দুই পাশের ড্রেনের সংস্কারকাজ করা যাচ্ছে না। প্রকল্প বাস্তবায়ন হলে শহরের জলাবদ্ধতা আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।